Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

দাম্পত্য টিকিয়ে রাখতে শারীরিক সম্পর্ক জরুরি : জয়া বচ্চন

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২২ , ১০:১৬:২৯ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: বেশিরভাগ সময় পাপারাজ্জিদের সঙ্গে বাক-বিতণ্ডা লেগেই থাকে জয়া বচ্চনের। প্রকাশ্যেই তাদের ধমক পর্যন্ত দেন। তবে এবার এক ভয়ঙ্কর কথা বলেছেন তিনি। সম্প্রতি নাতনি নভ্যা নাভেলি নন্দার ‘হোয়াট দ্য হেল নভ্যা’ পডকাস্ট শোয়ে এসে কথা বলেন অমিতাভ ঘরণী।



নন্দার পডকাস্টে হাজির হয়েছিলেন তার মা শ্বেতা বচ্চন ও নানি জয়া বচ্চন। শনিবার (২৯ অক্টোবর) প্রচার হয় ‘মডার্ন লাভ: রোমান্স অ্যান্ড রিগ্রেটস’ শিরোনামে পডকাস্টের নতুন পর্বটি। যেখানে জয়া কথা বলেন সম্পর্কের ক্ষেত্রে শারীরিক আকর্ষণ কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে।



জয়ার কথায়, শারীরিক সম্পর্ক নিয়ে যে ধরনের রাখঢাক রয়েছে সেটা আস্তে ধীরে ভেঙে ফেলা উচিত। সুখী দাম্পত্যের চাবিকাঠিই হল শারীরিক সম্পর্ক।

তিনি বলেন, ‘অনেকেই হয়তো আমার এই কথাকে বিতর্কের চোখে দেখবে। তবে শারীরিক সম্পর্ক এবং চাহিদা খুব গুরুত্বপূর্ণ। এটা না থাকলে সম্পর্ক দীর্ঘদিন টেকানো খুব মুশকিল। আমাদের সময় এসব নিয়ে বেশি গবেষণা চলত না। তবে এখন চলে, এই জেনারেশনের ছেলেমেয়েরা অনেক রিসার্চ করে এবং করাও উচিত। সুস্থ স্বাভাবিক এবং দীর্ঘ সম্পর্কের জন্য শারীরিক সম্পর্ক খুব দরকার।’



শারীরিক সম্পর্ক মোটেই লজ্জার নয়, অন্তত এই জেনারেশনের এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। জয়ার ভাষ্য, ‘অনেকেই মনে করেন যে এগুলো সঠিক নয়। তবে সম্পর্ক ঠিক রাখতে যদি শারীরিকভাবে এগোতে হয় তাতে ভুল কিছু নেই। পরিবারের থেকে লুকানো ঠিক আছে। তবে অল্প বয়সীদের কারোর এই নিয়ে ভুল ধারনা রাখা উচিত নয়।’



তবে মেয়ে শ্বেতাও কিন্তু মতামত রাখতে পিছপা হন না। তার বক্তব্য, ‘এই ধরনের ট্যাবু শুধু রাখা হয় মেয়েদের আবদ্ধ রাখতে।’ পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের আটকে রাখতেই এই ধরনের পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলে দাবি অমিতাভ কন্যার।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



আরও খবর 20

Sponsered content