মহানগর

দক্ষিণ হালিশহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের গৃহনির্মাণ তৈরির কার্যক্রম শুরু

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১১:০০:০১ প্রিন্ট সংস্করণ

মু.হোসেন বাবলা: নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর ( মফিজ উল্লাহ সুকানীর ) বাড়িতে বিগত মাসে ভয়াবহ এক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আয়শা খাতুন এর পরিবার কে দেশ-বিদেশি বিভিন্ন ব্যক্তিবর্গের সহায়তায় গৃহনির্মাণ তৈরির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ৩ ডিসেম্বর, বুধবার সকালে সাড়ে ১১ টায়।

বিশিষ্ট সমাজসেবক শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠক, ব্যবসায়ী মোঃ শাহজাহান সাজু’র সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় একটি পূর্ণাঙ্গ গৃহ নির্মাণ করার মহতী উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে, সেই লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সেই কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক মোঃ মাহাবুব এলাহী, দঃ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কো- অডিনেটর মোঃ ওসমান গনি, সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মোঃ বাবুল হক, মোঃ হারুন, নূর উদ্দিন রুবেল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সময়ে গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত বাড়ির চলাচলরত ৬ ফুটের রাস্তাটি উন্মুক্ত রাখার জন্য প্রতিবেশীদের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর রাখতে বলা হয়েছে।

এসময় ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও কন্ট্রাক্টর,সহকারী,মিস্ত্রী,নিকট প্রতিবেশী গণ সর্বাত্মক উপস্থিত ছিলেন।

এই কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে মূল উদ্যোক্তা, সমাজসেবক শাহজাহান সাজু বলেন, এক গৃহহারা পরিবারের পাশে সহযোগিতায় দাঁড়াতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি। এই রকম মহতী উদ্যোগে সবার সাড়া পাওয়ায় কাজটা দ্রুত বাস্তবায়ন করতে পারলাম। সত্যিই ভালো কাজে এখনো মানুষ এগিয়ে আসে।

আরও খবর 25

Sponsered content