মোঃ শহিদুল ইসলাম শহীদঃ বান্দরবানের সর্বশেষ উপজেলা পাহাড়ি জনপদ,থানচি উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, সরকারি বেসরকারি জাতীয় পতাকা উত্তোলন। সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলন,সংগীত পরিবেশন, কুচকাওয়াজ। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
কুচকাওয়াজে অংশ নেওয়া পুলিশ, ফায়ার সার্ভিস,আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে চারু,কারু স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পন্যের আয়োজনে বিজয় মেলা।হাসপাতাল এতিমখানা, শিশু পরিবার কল্যাণ কেন্দ্র সমূহের উন্নত মানের খাবার পরিবেশন। জাতির শান্তি সমৃদ্ধি দেশের অগ্রগতি কামনা করে স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত/প্রার্থনা করা। মহান বিজয় দিবস উপলক্ষে টি টোয়েন্টি ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুইদিন ব্যাপী গুরুত্বপূর্ণ সরকারি,আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন/স্থাপনা সমূহের আলোকসজ্জা।
এতে উপস্থিত ছিলেন থানচি থানার নবাগত অফিসার ইনচার্জ কানন সরকার,পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ,পিআইও মুশফিকুর রহমান প্রমুখ।