Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ডিসি পার্ক ৩ দিন বন্ধ ঘোষণা, সংঘর্ষের ঘটনায় মামলা

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:০০:৪৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় ৩দিনের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘোষণা দেওয়া হয়।

পার্ক বন্ধ ঘোষণার পর থেকে গেইটে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। মাসব্যাপী ফুল উৎসবে স্থায়ী ৬টি ও অস্থায়ী ৪৭ দোকান সরিয়ে নিতে বলা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সহ ৩৪ জনের নামে বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।

গত মঙ্গলবার রাতে ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের গেটের সামনে থাকা প্রাইভেটকার পার্কিংয়ে দায়িত্বে থাকা লোক ও সিকিউরিটি গার্ডদের সঙ্গে লরি চালক এবং সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান বলেন, চট্টগ্রাম জেলা প্রাইম মোবার লরি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ৩০ থেকে ৩৫ জনের নামে মামলা করেছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), সিনিয়র সহকারী কমিশনার (অবমূল্যায়ন শাখা, রিট সেল) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, ডিসি পার্ক ৩ দিনের জন্য বন্ধ থাকবে।

আরও খবর 25

Sponsered content