Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

ঠাকুরগাঁওয়ে নেহা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে গুরুত্ব দিলেন মন্ত্রী

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ , ১২:১২:৩০ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য পানি ব্যবস্থাপনা এবং জলাশয় সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেহা নদী পুনঃখননের মাধ্যমে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা হবে এবং স্থানীয়ভাবে মাছ চাষ ও হাঁস পালনের নতুন সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন খাতের মতো কৃষি ক্ষেত্রেও পড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়ানো এবং কৃষিবান্ধব উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।

মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকারের নেওয়া প্রতিটি উন্নয়ন প্রকল্পের অর্থ যেন সঠিকভাবে ব্যয় হয় এবং সাধারণ মানুষের উপকারে আসে, তা নিশ্চিত করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেনসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও খবর 17

Sponsered content