আঃ জলিল: যশোরের ঝিকরগাছার পল্লিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর বাড়ির নগদ ২১ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন ফরিদা খাতুন (৪২) নামের ৩ সন্তানের জননী।
এদিকে স্ত্রীকে ফিরে পেতে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী উপজেলার কুমরি গ্রামের মৃত হাতেম গাজীর ছেলে গোলাম মোস্তফা।