মোঃ শহিদুল ইসলাম শহীদঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এস এম আবদুচ ছালাম আজাদ বলেছেন, ক্ষমতা দেখানো নয়, গর্ব অহংকার নয়, জনগণ জামায়াতে ইসলামীকে সেবা করার সুযোগ সরকারী বেসরকারী সকল প্রকার সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ।
গত ১৩ সেপ্টেম্বর শনিবার বান্দরবান পৌরসভার ২ নং ওয়ার্ড শাখা কর্তৃক বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুচ ছবুর সাহেবের বাড়ীর উঠানে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা আমীর আরো বলেন, জনগণ পরিবর্তন চাই। জনগণ ঘুষ, দুর্নীতি,চাঁদাবাজির মতো জুলুম থেকে বাঁচতে চাই। জামায়াতে ইসলামী সকল দুর্নিতীতে পায়েদলে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্টা করতে চাই।
এতে বিশেষ অথিতির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আবুল কালাম বলেন, জনগণ দাঁড়িপাল্লাকে বিজয় করলে সম্মিলিত জনগনের বিজয় হবে। আমরা জনগনের জন্যই কাজ করে যাব।
ওয়ার্ড সভাপতি মুহাম্মদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বান্দরবান পৌর আমীর মাওলানা হারুনর রশিদ,সাবেক ওয়ার্ড কমিশনার মুহাম্মদ আলী.মাষ্টার শহীদুল ইসলাম,মাওলানা আবুল কালাম ও সোলাইমান প্রমুখ।