Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

জাতীয় শোক দিবসে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ১০:০৪:৩৯ প্রিন্ট সংস্করণ

মু: হোসেন বাবলা: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত,কালো পতাকা উত্তোলন,স্মৃতি চারণ- আলোচনা সভা-দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক মোঃ ইসমাইল এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকারের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন।




বিশেষ অতিথি হিসেবে পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুল বশর, সিনিয়র শিক্ষক মোঃ ফজল করিম, শিক্ষক গোলাম মহিউদ্দিন, শিক্ষক মোঃ ওসমান গনি, শিক্ষক ‌বাবু মিলন চক্রবর্তী, শিক্ষক মুনিরুল আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল শিক্ষক -শিক্ষীকা , শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হয়েছে। বিশ্বের বিরল ঘটনার একটি তার ফাঁকে সাড়া দিয়ে ‌ভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। জাতি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করা
উচিত।




আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মুক্তার আহমেদ।

পরিশেষে বঙ্গবন্ধুর উপর রচিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আরও খবর 25

Sponsered content