Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

জাতিসংঘ পদক পেল পুলিশের নারী কন্টিনজেন্ট

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ১০:৩৮:৪৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনশাসায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (মোনুস্কো) দায়িত্বরত বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট ব্যানএফপিইউ-১-এর সদস্যদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ শান্তিরক্ষা পদক দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) এ পদক দেওয়া হয়।মঙ্গলবার (১২ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি বিনতো কেইতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মোনুস্কো পুলিশ কম্পোনেন্টের প্রধান এবং ভারপ্রাপ্ত কমিশনার জেনারেল আলাইন বামেনু উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কন্টিনজেন্ট কমান্ডার পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমী।

ব্যানএফপিইউ-১-এর রোটেশন-১৭-এর কন্টিনজেন্ট কমান্ডার পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীর নেতৃত্বে মোট ১৭৮ জন শান্তিরক্ষী এ সময় উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৬৮ জন নারী জাতিসংঘ পদকে ভূষিত হন। অনুষ্ঠানে মোনুস্কো কিনশাসার বিভিন্ন সেকশনে কর্মরত ২৩ জন পুলিশ সদস্যকে (আইপিও) ব্যানএফপিইউ-১-এর সঙ্গে যৌথভাবে জাতিসংঘ শান্তিরক্ষা পদক দেওয়া হয়।

প্রধান অতিথির ভাষণে বিনতো কেইতা বাংলাদেশ পুলিশের সদস্যদের পেশাদারত্ব, দায়িত্ববোধ এবং শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তিনি নারী শান্তিরক্ষীদের অনবদ্য অবদানের জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নারী শান্তিরক্ষীদের সক্রিয় অংশগ্রহণকে জাতিসংঘের জেন্ডার ইকুয়ালিটি উইমেন্স এমপাওয়ারমেন্ট সংক্রান্ত ম্যান্ডেট বাস্তবায়নের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

জেনারেল আলাইন বামেনু তার বক্তব্যে ব্যানএফপিইউ-১-এর অপারেশনাল দক্ষতা, জনসম্পৃক্ততা এবং স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বিত কার্যক্রম বিশেষভাবে তুলে ধরেন। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, জয়েন্ট পেট্রোল এবং ক্যাপাসিটি বিল্ডিং সংক্রান্ত প্রশিক্ষণের সফল বাস্তবায়নের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্যারেড মার্শালের দায়িত্ব পালন করেন অপারেশনস্ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এবং প্যারেড কমান্ডার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার। আইপিও সদস্যরা ও মোনুস্কো ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কন্টিনজেন্টটি গত বছরের ২৭ মে থেকে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও খবর 15

Sponsered content