মহিউদ্দীন কুতুবী:"শিশু থেকে প্রবীণ পুষ্টি খাবার সর্বজনীয়" এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুতুবদিয়া জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ দিন ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৫ পালিত হয়েছে। বুধবার,২৮ মে ২০২৫ ইং সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কে র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পুষ্টি বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত টিএস মোঃ রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে পুষ্টি বিষয় বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন,থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আরমান হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার নাজমুস সাকিব।