Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

ছেলেকে নিয়ে শাকিব-অপুর ভিডিও ভাইরাল, বুবলী বললেন— হিংসা ছড়াবেন না

  প্রতিনিধি ১০ জুন ২০২৫ , ১১:০৫:৪৭ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: প্রেক্ষাগৃহগুলোতে এই মুহূর্তে চলছে শাকিব দাপট; ঈদে মুক্তি পাওয়া মেগাস্টারের নতুন সিনেমা ‘তাণ্ডব’ ঝড় বইছে সারা দেশে। এমন আবহে শাকিব ভক্তদের মাঝে ঝড় তুলল একটি ছোট্ট ভিডিও। যেখানে নায়ককে তার প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাদের পুত্র সন্তান আব্রাম খানের সঙ্গে একান্ত সময় কাটাতে দেখা যায়। আর তা নিয়ে একরকম রেগেই গেলেন শাকিবের আরেক প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী।

গেল ঈদের দিন ‘তাণ্ডব’ মুক্তির পর বিভিন্ন শো কিংবা প্রিমিয়ারে নায়িকাসহ অন্যান্য তারকাদের দেখা মিললেও একরকম গা ঢাকা ছিলেন শাকিব খান। এমতাবস্থায় সিনেমা হলে দর্শকেরাও প্রত্যাশা রেখেছিলেন শাকিবের স্বশরীরের উপস্থিতি। তবে সম্প্রতি ভাইরাল একটি ভিডিও ছড়ালো নানা জল্পনা; ধারণা করা হচ্ছে, এই মুহূর্তে পরিবার নিয়েই সময় কাটাচ্ছেন শাকিব খান।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, শাকিব মুখে মাস্ক পরে ছেলেকে সঙ্গে নিয়ে একটি শপিং মল থেকে বের হয়ে গাড়িতে উঠছেন, সঙ্গে রয়েছেন অপু। একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন তাঁরা। গাড়ির সামনের আসনে শাকিবের সঙ্গে বসে ছেলে আব্রাম। পেছনে ওঠেন অপু বিশ্বাস। ভক্তরা ক্যামেরা বের করেছেন বুঝতে পেরে যেন খুব তড়িঘড়ি করেই গাড়িতে উঠে পড়লেন শাকিব।

ভাইরাল সেই ভিডিওটি নজরে আসে শবনম বুবলীর। এক ফেসবুক পোস্টে শাকিব ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে একটি ফ্যামিলি ছবি প্রকাশ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন। শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না।’

বুবলী আরও লেখেন, ‘সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।’

শাকিব ও শেহজাদের সঙ্গে তোলা ছবিগুলো নিয়ে বুবলী লেখেন, ‘কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদ ও শেহজাদ তার বাবা মা সহ পুরো পরিবারের সাথেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিন গুলোর মতোই।’

তবে এর আগে সামাজিক মাধ্যমে ভিডিওটি নিয়ে বুবলীকে নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। এক নেটিজেন লেখেন, ‘শাকিব খান তার পরিবার অপু বিশ্বাস ও আব্রাম খান জয় কে নিয়ে নিজেদের সংসার এর কেনাকাটা করছে। আর এই দিকে বুবলি ম্যাম ইন্টারভিউ দেয় আমার পরিবার আমার কোয়ালিটি টাইমে সমস্যা সৃষ্টি করছে অপু বিশ্বাস ও তার ভক্তরা। তা বুবলী ম্যাম কোথায় আপনার কোয়ালিটি টাইম? কোথায় আপনার পরিবার? অন্যের পরিবারে জোর করে ঢুকলেই সেটা নিজের পরিবার হয় না।’

আরও খবর 20

Sponsered content