জাতীয়

চুক্তিতে সচিব হলেন চার কর্মকর্তা

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৬ , ১১:১২:৫৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: রফিকুল আই. মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, আব্দুল খালেককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাদেরকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আরও খবর 17

Sponsered content