Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চান্দগাঁওয়ে ভাঙচুর-হামলার ঘটনায় গ্রেপ্তার ৩৩

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৫ , ১০:০২:৩১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের চান্দগাঁওয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা প্রদানের অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মোশারফ হোসেন (৩২), মো. আব্দুর শুক্কুর (৫৬), মো. মিরাজ (৩৪), মোঃ সাইফুল ইসলাম (২০), মো. সাকিব (১৯), মো. ইসমাইল (২০), মো. সিদ্দিক (২৫), মো. রাসেল (২৩), মো. মিঠুন (২৭), মো. এরশাদ (৪৩), শহিদুল ইসলাম শাকিল (২৮), রহমত আলী (২০), মো. রিয়াজ (৩২), মো. সিরাজুল ইসলাম (৩৭), মো. আমান উল্লাহ (৩২), মো. সেলিম (৪২), মো. আব্দুল্লাহ (২৬), সাইফুল ইসলাম (২৮), মো. তুষার (২৮), মো. মানিক মিয়া (১৯), মো. ইমাম হোসেন (২১), মো. উজ্জ্বল (৩২), মো. ইসমাইল (২৬), মো. মাকসুদ (২৮), মো. মিজান (৩৮), মো. মাজেদ (৩২), মো. রুবেল (২৫), বিজয় (২২), মো. রাব্বি (২৩), মো. ইমন (২৫), মো. আকবর (৩০) ও মো. শফিক (৩৫)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা প্রদানের ঘটনায় দায়ের করা মামলায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর 25

Sponsered content