Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চবিতে ট্রেন দুর্ঘটনা ও ভাঙচুরের ঘটনায় ২ তদন্ত কমিটি

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৩ , ৮:০৫:৫৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের দুর্ঘটনা ও ক্যাম্পাসজুড়ে ভাঙচুরের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে ট্রেন দুর্ঘটনার বিষয়ে একটি এবং উপাচার্যের বাংলো, পরিবহন ও শিক্ষক ক্লাব ভাঙচুরের ঘটনায় আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ।




ট্রেন দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত কমিটিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ড. মোহাম্মদ সহিদউল্লাহকে আহ্বায়ক, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পালকে সদস্য এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দর রাজ্জাককে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. বশির আহমেদকে আহ্বায়ক, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দীন, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলামকে সদস্য এবং সহকারী প্রক্টর সৌরভ সাহা জয়কে সদস্য সচিব করা হয়েছে।




তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হলেও নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। এছাড়া তদন্ত কমিটি গত ৯ সেপ্টেম্বর গঠন হওয়ার কথা উল্লেখ করা হলেও গত দুইদিন ধরে তদন্ত কমিটি গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউই এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটলট্রেনে হেলে পড়া গাছের আঘাতে অন্তত ২০ জন শিক্ষার্থী ও বহিরাগত আহত হন। এসময় একজন শিক্ষার্থীর মৃত্যুর গুজবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঐদিন রাত ১০টার দিকে এ ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করেন। এ সময় উপাচার্যের বাংলো, শিক্ষক ক্লাব এবং ৬৫টি গাড়ি ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে অজ্ঞাত এক হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলায় না উল্লেখ করা ১৪ জনের মধ্যে ১২ জনই ছাত্রলীগের অনুসারী বলে নিশ্চিত হওয়া গেছে।




আরও খবর 25

Sponsered content