নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা থেকে (বিবিরহাট বাসস্ট্যান্ড) চট্টগ্রাম শহর মুখি এসি বাস চালু করা হয়েছিল গত ২৪ মে ২০২২ সালে । ভাড়া নির্ধারণ করা হয় ৮০ টাকা। পরবর্তী ২০২৩ সালে তেলের দাম বৃদ্ধির করেন ৮০ টাকার বিপরীতে ১০০ টাকা নির্ধারিণ করা হয়। তখন থেকে নিয়মিত ১০০টাকা নিয়ে এসি বাস চলাচল করছিলো। ২০২৪ সালে ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে এসি বাস বন্ধ করে দেয়। আবার জনগণের দাবি মুখে চালু করা হয়।
০২ মে হঠাৎ এসি বাসের ভাড়া ১০ টাকা বৃদ্ধি করে। জে এম তৌহিদসহ আরও কয়েকজন যাত্রীদের নিকট বাড়তি ভাড়া দাবি করেন। তখন তারা প্রতিবাদ করলে তাদের হাতে নোটিশ দেখাচ্ছেন। তারা সামাজিক যোগাযোগ ফেইসবুকে স্ট্যাটাসও দিয়েছে। তৎক্ষনাৎ সরেজমিনে গিয়ে দেখা যায় ২৮ এপ্রিল ২০২৫ সালের একটি নোটিশ দেখাচ্ছেন।
এই ব্যাপারে কাউন্টারে ম্যানেজারের নিকট জানতে চাইলে তিনি বলেন, সমিতির সাধারণ সম্পাদক ভাল জানেন। চট্টগ্রাম-নাজিরহাট,ফটিকছড়ি-খাগড়াছড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক খানের সাথে মুটোফোনে যাগাযোগ করতে চাইল তাকে পাওয়া যায়নি।এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি আপনার নিকট শুনেছে তবে তদন্ত করে ব্যবস্থা নিব।