Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ ভোট গ্রহণ

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ৬:০৫:১০ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ জুয়েল : কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় বিকেল ৪টায়।চলছে ভোট গণনা।




এর আগে সকালে নগরের বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ। এছাড়া স উ ম আব্দুর সামাদ ভোট দেন নগরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায়।

এদিকে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রস্তুতি নিয়েছে আঞ্চলিক নির্বাচন কার্যালয়। নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম খোলা হয়েছে কন্ট্রোল রুম। এখান থেকেই ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।




নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন সম্পন্ন করেছে। ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। কেন্দ্র থেকে ফলাফল আসা মাত্রই ঘোষণা করা হবে।




আরও খবর 25

Sponsered content