Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

চট্টগ্রাম শিল্পী সমিতির আয়োজনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী বৃহস্পতিবার

  প্রতিনিধি ১০ মে ২০২৩ , ৯:১৫:৫৮ প্রিন্ট সংস্করণ

বিনোদন প্রতিবেদক: চট্টগ্রামের প্রতিভাবান ১০ জন নির্মাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চট্টগ্রাম শিল্পী সমিতি।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় চট্টগ্রাম শিল্পকলা আর্ট গ্যালারীতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।




আয়োজকরা জানান, চট্টগ্রামের নির্মাতা,শিল্পী,কলাকৌশলীদের কাজগুলোকে দর্শক পর্যায়ে প্রচার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন। প্রতিমাসে এই ধরণের আয়োজন থাকবে বলেও জানান আয়োজকরা।

প্রদর্শনীর টিকেট মুল্য ধার্য্য করা হয়েছে ২০ টাকা। চট্টগ্রামের নির্মাতাদের কাজগুলোকে দেখতে সকলকে আমন্ত্রন জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজকরা।




স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর স্পন্সর জীবন প্রিয়া ডিজিটাল,মিউজিক প্লাস ও স্টার জামাল। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সাপ্তাহিক চট্টবাণী পত্রিকা,চট্টলা টিভি ও এসসিএম ২৪ টিভি।




আরও খবর 20

Sponsered content