Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ১০:৩৫:৪১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতি’র ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নগরের স্টেশন রোডস্থ একটি অভিজাত হোটেলের ব্যাংকুইট হলে সমিতি’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতি’র সাধারণ সম্পাদক হাজী মোঃ নুরুল কবির এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতি’র সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ড. এডভোকেট সফিকুর রহমান, বিশেষ আলোচক ছিলেন অধ্যক্ষ আ.ন.ম আব্দুস শাকুর।

এতে বক্তারা বলেন, ব্যবসায়ীরা যেন পবিত্র রমজানে সকল পন্যে কম লাভ করে। এ মাস মোসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পাপ মোচনের মাস। সুতরাং আল্লাহর নির্দেশে নিজের ওপর কঠোর সংযম আরোপ করে আধ্যাত্মিক পবিত্রতা ও খোদাভীতি অর্জনের প্রক্রিয়াই হচ্ছে এ মাসের তাৎপর্য।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি সহ সমিতি’র সকল সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন।

আরও খবর 25

Sponsered content