Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামে সাংবাদিক ক্লাব’র মতবিনিময় সভা: ২১ সদস্যের কমিটি গঠিত

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ১২:০৬:০৪ প্রিন্ট সংস্করণ

সিটি রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চট্টগ্রাম মহানগর কমিটি গঠন কল্পে মতবিনিময় সভা সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ২৮ জানুয়ারি, রোববার সকালে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান,মানব সময়ের সম্পাদক এম.মোসলেহ উদ্দিন বাহার।




সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুঃ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ক্লাব
চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল, দৈনিক আমার সময় পত্রিকার রিপোর্টার চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন জাকির,জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ, বিশিষ্ট চিকিৎসক ও সংগঠক মোঃ আবুল খায়ের,নব কন্ঠের প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন মোল্লা, দৈনিক অপরাধ অনুসন্ধান এর সাংবাদিক মোঃ ওমর ফারুক, মানব সময়ের রিপোর্টার মোঃ হানিফ, মোঃ মনির হোসেন, সাংবাদিক মুঃ নূরনবী,মোঃ খলিলুর রহমান হাওলাদার, মানবাধিকার সদস্য মোঃ ফিরোজ আল মামুন প্রমূখ ।




সভায় সর্বসম্মতিক্রমে দ্বিতীয় পর্বে২১ সদস্যর চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম, নজরুল ইসলাম খান।

এতে সভাপতি মু:বাবুল হোসেন বাবলা,সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ,যুগ্ন সম্পাদক মোঃ ওমর ফারুকও মোঃ মনির হোসেন কে অর্থ সম্পাদক করে নগর কমিটি গঠন করা হয়েছে।

একই দিনে ১৫ সদস্যর চট্টগ্রাম জেলা কমিটিতে মোঃ ইব্রাহিম খলিল সভাপতি ও শহিদুল ইসলাম কে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি গঠিত হয়। পরিশেষে মহানগর কমিটির সভাপতি আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে‌ মতবিনিময় সভা সমাপ্ত হয়।

আরও খবর 25

Sponsered content