প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ১১:১৮:২২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের ৪৫ প্রার্থী সংগ্রহ করেছেন মনোনয়ন ফরম।
বুধবার (২৪ ডিসেম্বর) রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নেন ৩১ প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন জেলা প্রশাসক কার্যালয় থেকে চট্টগ্রাম-১ আসনে জন্য ফেরদৌস আহমেদ চৌধুরী ও একেএম আবু ইউসুফ, চট্টগ্রাম-৩ আসনে জন্য বেলায়েত হোসেন ও আমজাদ হোসেন, চট্টগ্রাম-৬ আসনের জন্য গোলাম আকবর খন্দকার ও মোহাম্মদ মহিউদ্দিন; চট্টগ্রাম-৭ আসনের জন্য মোহাম্মদ ইকবাল হাছান, প্রমোদ বরন বড়ুয়া, বেলাল উদ্দিন ও এটিএম রেজাউল করিম; চট্টগ্রাম-১২ আসনে এম ইয়াকুব আলী, চট্টগ্রাম-১৩ আসনে মোহাম্মদ ইমরান, মাহমুদুল হাসান ও এরফানুল হক; চট্টগ্রাম-১৪ আসনে মো. হাসান আলী, মোহাম্মদ ইখতিয়ার হোসেন, মো. আল হেলাল, এম এ হাসেম রাজু, মহসিন জিল্লুর করিম ও এজাজ আহমদ চৌধুরী; চট্টগ্রাম-১৫ আসনে গিয়াস উদ্দিন আহমদ এবং চট্টগ্রাম-১৬ আসনে মোহাম্মদ জহিরুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম-১১ আসনে জন্য মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া, শেখ তাপসী জহুরা, আবু তাহের, দীপ মজুমদার, মোহাম্মদ আবছারুল হক, নিজামুল হক আল কাদেরী, মোহাম্মদ নেজামউদ্দিন ও মো. শফিউল আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
অন্যদিকে, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে চট্টগ্রাম-৫ আসনে মোহাম্মদ শোয়েব, মতি উল্লাহ নূরী, আব্দুল ওয়াহাব ফয়ছাল ও মোহাম্মদ নাসির উদ্দিন; চট্টগ্রাম-৮ আসনে মো. সিহাব উদ্দিন ও মোহাম্মদ নুরুল আলম; চট্টগ্রাম-৯ আসনে একেএম ফজলুল হক, শফি উদ্দিন কবির, শাহজাদা মো. আহসান উল্লা খান, আব্দুস শুক্কুর ও হায়দার আলী চৌধুরী; চট্টগ্রাম-১০ আসনে সাবিনা খাতুন, আসমা আক্তার, এয়াকুব খান ও মোহাম্মদ আলী ওসমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এদিকে শান্তিপূর্ণভাবেই মনোনয়ন ফরম সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদ।