Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

গোয়েন্দা পুলিশের অভিযানে ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার: আটক ৩

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৩ , ৯:৪৫:৫০ প্রিন্ট সংস্করণ

মু:হোসেন বাবলা:: মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুঃ আলী হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে ও সহকারী-পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজের নির্দেশনায় এস আই মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ জুলাই কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত এ্যাপাচি আরটিআর মোটর সাইকেল ও অন্য আরেকটি গ্ল্যামার মোটর সাইকেল উদ্ধার করে আনেন।



চলতি মাসের ০৪/৭/২০২৩ ইং সিএমপির ডবলমুরিং থানার মামলা নং-০২ দায়ের করা হয়। সেই সূত্র ধরেই চোরাইকৃত এ্যাপাচি আরটিআর মোটর সাইকেল ও অন্য আরেকটি গ্ল্যামার মোটর সাইকেল উদ্ধারসহ মিল্টন কুমার সাহা প্রঃ খোকন, মোঃ আকরাম হোসেন ও মোঃ মহিম হোসেনকে গ্রেফতার করে পুলিশ চট্টগ্রাম ডবলমুরিং থানায় সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।



আরও খবর 25

Sponsered content