জাতীয়

গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২৫ , ১০:০৮:৩৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক তরুণের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার পাঁচজনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঁদা দাবিকারী ওই ব্যক্তির নাম রিয়াদ। এর আগে ১৭ জুলাই তিনিসহ কয়েকজন সাবেক এক এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন।

আরও খবর 17

Sponsered content