Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

গানচিত্র ‘ও কালাচান’ নিয়ে আসছেন রাকা পপি

  প্রতিনিধি ৯ মে ২০২৩ , ৮:৩৫:০১ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: সংগীতের একাধিক শাখায় দখল আছে তার। বর্তমানে পড়াশোনাও করছেন সংগীত বিষয়ে। বলা হচ্ছে, সংগীতশিল্পী রাকা পপির কথা। মা-বাবার ইচ্ছেতে ছোটবেলাতেই গানের সঙ্গে যুক্ত হওয়া, পেয়েছেন তাদের পূর্ণ সমর্থন। তার ভালোবাসার অনেকটা জায়গাজুড়েই গান। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নিয়মিত গান করেন তিনি।

এরই ধারাবাহিকতায় এবার ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পেতে যাচ্ছে রাকা পপির নতুন গানচিত্র। ‘ও কালাচান’ শিরোনামের গানটি লিখেছেন রামানন্দ সরকার। সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক আকাশ সেন।




গানের কথার সঙ্গে মিল রেখে গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে আলভি মামুন ও তৃষ্ণাকে। আছে রাকা পপির উপস্থিতিও।

নিজের নতুন এই গান নিয়ে উচ্ছ্বসিত রাকা পপি বলেন, ‘দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক আকাশ সেন খুবই চমৎকারভাবে গানটির সুর ও সংগীত করেছেন। গানটির কথা, সুর, সংগীত এবং সেই সঙ্গে ভিডিও সব মিলে এত নান্দনিক একটা কাজ হয়েছে যে, আমি মনে করি বর্তমান সময়ের দর্শকদে-শ্রোতাদের ভীষণ ভালো লাগবে। আর তাদের ভালো লাগলেই আমি এবং আমার টিমের সবার পরিশ্রম সার্থক।’




ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, বৃহস্পতিবার (১১ মে) ইউটিউবে তাদের চ্যানেলে উন্মুক্ত করা হবে ‘ও কালাচান’ গানটির ভিডিও। সেই সঙ্গে গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।




আরও খবর 20

Sponsered content