Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

খালেদা জিয়া শঙ্কামুক্ত, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ১১:৫৯:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় আরও উন্নতির দিকে রয়েছে। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তার চিকিৎসা অব্যাহত আছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।

বুধবার (২৬ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সার্বিক অবস্থার অগ্রগতি হয়েছে।

দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে তিনি বলেন, মেডিকেল বোর্ডের নিবিড় নজরদারির মধ্য দিয়ে চিকিৎসা সুষ্ঠুভাবে এগোচ্ছে।

দলীয় সূত্র জানায়, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।

ঢাকায় হাসপাতালে খালেদা জিয়ার পাশে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

আরও খবর 17

Sponsered content