Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

খালেদা জিয়া ও হাদির কবরে জকসু নেতাদের শ্রদ্ধা

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ১১:১৮:২৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় শুরুতে তারা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলামের কবরের পাশে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।

এ সময় জকসুর নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ এবং এজিএস মাসুদ রানাসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম তাদের সঙ্গে যোগ দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২১টি পদের মধ্যে শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএস-সহ ১৫ পদে বিজয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি পদগুলোর ৫টিতে জয় পেয়েছেন ছাত্রদল এবং ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের সদস্যরা, একটি পদে একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত একটায় জবির শহীদ সাজিদ ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে এ ফলাফল ঘোষণা করেন জকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়।

আরও খবর 17

Sponsered content