চট্টবাণী: চট্টগ্রামের স্বনামধন্য মিডিয়া প্রতিষ্ঠান লেন্স প্লাস প্রোডাকশন হাউস পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। রমজানকে কেন্দ্র করে ব্যতিক্রমধর্মী উদ্যোগের অংশ হিসেবে প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত প্রচারের আয়োজন করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী রমজানের প্রতিদিন বিকাল ৪টায় লেন্স প্লাস নিবেদিত নিজস্ব অনলাইন ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজ ওঝঐছ অখখঅঐ-এ দেশের খ্যাতিমান ও অভিজ্ঞ হাফেজদের কণ্ঠে কোরআন তেলাওয়াত প্রচারিত হবে। আয়োজনটির নাম নির্ধারণ করা হয়েছে— “ ওঝঐছ অখখঅঐ — রমজানে প্রতিদিনের কোরান”। অনুষ্ঠানটি পরিবেশিত হবে ঔঝ ইঁরষফবৎং ও এষড়নধষ ঊহঃবৎঢ়ৎরংব-এর সৌজন্যে।
এ উপলক্ষে অংশগ্রহণকারী সম্মানিত হাফেজদের প্রথম সাক্ষাৎ পর্ব ১৭ জানুয়ারী ২৬ তারিখ সম্পন্ন হয়েছে। সাক্ষাৎকার অনুষ্ঠানটি ওঝঐছ অখখঅঐ চ্যানেলের কর্ণদ্বার সাইফ সাইফুর-এর তত্ত্বাবধানে মওলানা ক্বারি মুহাম্মদ তৌহিদুল ইসলাম, ক্বারি হিজবুল্লাহ মুজাহিদ, মওলানা মাহফুজ ও আরও বিশিষ্ট ক্বারি ও মওলানাগণের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঔঝ ইঁরষফবৎং-এর কর্ণদ্বার মুহাম্মদ জাফর এবং এষড়নধষ ঊহঃবৎঢ়ৎরংব-এর কর্ণদ্বার মোহাম্মদ শহিদুল হক ও ইউনিয়ন ইনসুরেন্স লিমিটেডের কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল মারুফ। রমজানকে সামনে রেখে এমন আধ্যাত্মিক, পবিত্র কোরান পরিবেশনা ও সমাজমুখী উদ্যোগে সহযোগী হতে পেরে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
আয়োজক সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাফেজদের কণ্ঠ, তেলাওয়াতের সুললিততা ও উপস্থাপনার দক্ষতা বিবেচনায় নির্বাচন করা হচ্ছে। চলমান সাক্ষাৎ পর্বে অংশগ্রহণের সুযোগ থাকবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত।
লেন্স প্লাস প্রোডাকশন কর্তৃপক্ষ মনে করছে, রমজানের এই উদ্যোগ দেশের ধর্মপ্রাণ মুসলিম দর্শকদের জন্য হবে অনন্য এক আধ্যাত্মিক আয়োজন, যা কোরআন চর্চা ও ইসলামি সংস্কৃতি বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে।