Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

কোনো ‘মহামানবকে’ দায়িত্ব দিতে মানুষ আন্দোলন-সংগ্রাম করেনি: আমীর খসরু

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৫ , ৯:৩০:১৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো ‘মহামানবকে’ বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন-সংগ্রাম করেনি, ত্যাগ শিকার করেনি। আর কোনো ‘মহামানব’ কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবেন, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না’। এ বিষয়ে আপনাদের অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে আমীর খসরু আরও বলেন, ‘জনগণ বলতে যদি কোনো একটি বিশেষ গোষ্ঠী, সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বিশেষ সুযোগ-সুবিধাভোগী… এটা তো কারও বুঝতে কষ্ট হওয়ার তো কোনো কারণ নেই। ১৬ বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতন্ত্রের অর্ডার ফিরিয়ে আনার জন্য। ’

তিনি বলেন, ‘যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেটা যেই সরকারই হোক। ’

নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘যারা রাজনৈতিক দল হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের সঙ্গে রাস্তায় ছিল ইতোমধ্যে প্রায় ৫০টি দল পরিষ্কারভাবে বলেছে, ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। সঙ্গে সঙ্গে সংস্কারের যে কথাগুলো বলা হয়, যে সংস্কারের বিষয়ে যেখানে ঐকমত্য হয়, সেই সংস্কার ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে যাওয়ার জন্য। ’

এদিন গুলশান কার্যালয়ে ন্যাপ ভাসানী, আমজতার দল ও পিপলস পার্টির সঙ্গে বৈঠকে করে বিএনপির লিয়াজোঁ কমিটি। বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বৈঠকে অংশ নেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

আরও খবর 17

Sponsered content