মহিউদ্দীন কুতুবী, প্রতিনিধি কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, কুতুবদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উন্নয়নে একটি প্রকল্পের আওতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামানুসারে একটি দুইতলা বিশিষ্ট ফাউন্ডেশন স্কুল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি দাখিল পরীক্ষার্থীদের সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ ও সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম এবং কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক।এছাড়াও বক্তব্য রাখেন কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম, কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল আমিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন, সহকারী শিক্ষক হাবিব উল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটন, মাদ্রাসার দাতা সদস্য রেজাউল করিম, কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমদ চৌধুরী, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, সিনিয়র আইনজীবী এডভোকেট মোবারক শাহা, উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল আবছার এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মান্নানসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।