মহিউদ্দীন কুতুবী,কুতুবদিয়া প্রতিনিধি : দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ২৩তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদাত হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই চন্দন সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সালাম কুতুবী, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, দক্ষিণ ধুরুং ইউনিয়নপরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদ, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিম,লেমশীখালী ইউপির চেয়ারম্যান আকতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।