মোঃ শহিদুল ইসলাম শহীদঃ ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচির অধীনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় "ইমার্জেন্সী হেলথ্ রেসপন্ডার গ্রুপ গঠন, এর সদস্যদের করনীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ" বিষয়ক এক কর্মশালা দিনব্যাপী ১৮ জুন ২০২৫, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচির উপজেলা ম্যানেজার প্রিয় লাল চাকমার সঞ্চালনায়, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান নামঃ অংপ্রু ম্রো, তিন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা সহ ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিক, ফায়ার সার্ভিস প্রতিনিধি ও এলাকার গন্য-মান্য ব্যক্তি বর্গ।
বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া, যক্ষ্মা, ডায়রিয়া, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ সহ নানা রোগের ফলে মানবদেহের ক্ষতির কথা বিস্তারিত তুলে ধরেন এবং উক্ত রোগ থেকে মুক্তির জন্য করনীয় সহ আলোচনা করেন।