Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

কদমতলীতে গাড়ি ভাংচুর-ককটেল বিস্ফোরণ, আটক ১

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ১০:৩৭:০৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের কোতোয়ালি থানার কদমতলী এলাকায় একটি গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে কদমতলী এলাকার আট মার্চিং মোড়ে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।




কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, নাশকতার উদ্দেশ্য বিএনপির ২৫-৩০ জন নেতাকর্মী মিছিল বের করে।

এসময় আট মার্চিং মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গাড়ির কাঁচ ভাংচুর করে। এসময় টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তৌহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করে।




পরে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে ১টি অবিস্ফোরিত ককটেল ও ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধারপূর্বক করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আরও খবর 25

Sponsered content