Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

এবার শাকিবকে নিয়ে রাফীর ‘তাণ্ডব’

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৪ , ১০:১৪:১৫ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক :রায়হান রাফী পরিচালিত ব্লকবাস্টার সুপারহিট সিনেমা ‘তুফান’-এর সিক্যুয়েল কবে আসবে সে প্রশ্ন সিনেপ্রেমীদের। গত ঈদুল আজহায় এই সিনেমা দিয়ে দেশ-বিদেশ মাতিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

অনেকের ধারণা, এবারের ঈদুল ফিতরেই ‘তুফান-২’ দেখা যাবে প্রেক্ষাগৃহে।

তবে এই খবরের আগেই নতুন সুখবর এলো সিনেমাপাড়ায়। তুফান’র সিক্যুয়েলের আগে ‘তাণ্ডব’ নামে নতুন একটি সিনেমা নিয়ে আসছেন তিনি। মুখ্য চরিত্রে দেখা যাবে শাকিবকেই।

শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

তিনি বলেন, ‘শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’। এটির পরিচালক রায়হান রাফী। ’

জানা গেছে, ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিবের ‘বরবাদ’। আর ঈদুল আজহায় রাফীর সঙ্গে জুটি বেঁধে ‘তাণ্ডব’ নিয়ে আসবেন এই নায়ক।

এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে রয়েছেন বলিউডের সোনাল চৌহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাফা মারওয়া, এলিনা শাম্মী, রাহুল দেব প্রমুখ। ছবিটির পরিচালক অনন্য মামুন।

আরও খবর 20

Sponsered content