Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

এপ্রিল নয়, ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি: মির্জা ফখরুল

  প্রতিনিধি ৭ জুন ২০২৫ , ১০:৩২:০৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলে নয়, বরং ডিসেম্বরেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঈদের দিন শনিবার (৭ জুন) শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বেলা সাড়ে ১১টার দিকে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে মির্জা ফখরুল বলেন, যে সময়টি (এপ্রিল মাস) নির্ধারণ করা হয়েছে, সেটি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এ সময়ে প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে। এছাড়া, এপ্রিল মাস রোজার পরপরই এবং পাবলিক পরীক্ষার কারণেও অনুপযোগী। আমাদের মনে হয় না সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে।

তিনি আরও যোগ করেন, রোজার মাসে নির্বাচনী প্রচারণা চালানো কঠিন হবে। গতকাল (শুক্রবার) রাতেই আমাদের স্থায়ী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাদের মতামত জানিয়েছে। আমরা মনে করি, ডিসেম্বরই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমরা গতকালই আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। আমাদের বরাবরই দাবি ছিল, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। জনগণের প্রত্যাশাও তাই ছিল। কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।

এর আগে বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ ও এজেডএম জাহিদ হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আবদুল হালিম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, রফিকুল ইসলাম, সুলতান সালাহ উদ্দিন টুকু, মীর নেওয়াজ আলী, আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালে কারাগারে যাওয়ার আগে প্রতি ঈদে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। তার অনুপস্থিতিতে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা নিবেদন করে থাকেন।

মির্জা ফখরুল দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দলের পক্ষ থেকে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি দেশবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, এই দিনে আমরা ত্যাগের মাধ্যমে সত্যকে অন্বেষণ করি এবং মহান আল্লাহতালার কাছাকাছি আমরা পৌঁছাতে চাই। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘কোরবানি’র একটি লাইন আছে যে, ‘ওরে হত্যা নয় আজি, সত্য-গ্রহ, শক্তির উদ-বোধন’। এ দিন (ঈদুল আজহা) সত্যিকার অর্থেই আমাদেরকে ত্যাগ করতে শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়, এবং আরও মহৎ পৃথিবী গড়ে তুলবার জন্য শিক্ষা দেয়।

আরও খবর 17

Sponsered content