Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

এতিম শিশুদের সম্মানে ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক বাংলাদেশের ইফতার মাহফিল

  প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ১০:৪০:২৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: পবিত্র রমজান মাস উপলক্ষে ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক -এর বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে এতিম শিশুদের সম্মানে গতকাল শনিবার নগরীর অভিজাত হোটেল হোটেল আগ্রাবাদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ড. এইচ. এম. হাকিম আলী। তিনি বলেন, রমজান মাস সহমর্মিতা, দায়বদ্ধতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এতিমের মুখে হাসি ফুটানো শ্রেষ্ঠ ইবাদত। এতিমেরা সমাজের বোঝা নয়, রহমত। তাদের কারণেই আল্লাহ তাআলা খরা-দুর্ভিক্ষ থেকে আমাদের নিরাপদে রাখেন। আমাদের আয়-রোজগারে বরকত দেন।

ইফতার মাহফিলে শতাধিক এতিম শিশুকে আমন্ত্রণ জানানো হয়। তাদের জন্য বিশেষ ইফতার এর ব্যবস্থা করা হয়। আয়োজকরা জানান, শুধু আহারের আয়োজন নয় শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনই ছিল এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, ১৩০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনাকারী ওয়ার্ল্ড টুরিজম নেটওয়ার্ক বিশ্বব্যাপী পর্যটন খাতের উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এবং বিশেষ করে এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর 25

Sponsered content