উখিয়া প্রতিনিধি: মানব পাচারের টার্নিং পয়েন্ট হলো কক্সবাজারের উখিয়া উপজেলা। দালাল চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে গ্রামের সাধারণ অশিক্ষিত মানুষ গুলোকে টার্গেট করে অবৈধপন্থায় মানবপাচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় অনেক কঠিন শাস্তি দিতে হবে। পাড়া, মহল্লায় উঠোন বৈঠক করে গ্রামের মানুষকে সচেতন করতে হবে।মানবপাচার প্রতিরোধ এর কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন সভায় উপস্থিত আলোচকরা।
৪ নভেম্বর সকালে উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়ন পরিষদের হল রুমে ইং পাওয়ার ইন স্যেশাল এ্যাকশান ( ইপসা) এনজিও কর্তৃক রাজাপালং ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়াম্যান সৈয়দ হামজা।
বক্তব্য রাখেন উখিয়া ডিগ্রী কলেজের প্রভাষক ফখরুউদ্দিন হিরু,তুতুরবিল স:প্রা: বিদ্যালয় প্রধান শিক্ষক ছৈয়দ আলম,নুরুল ইসলাম সিকদার প্রকাশ সালাম সিকদার,মিজানুর রহমান, মুজিবুর রহমান পেশ ইমাম, সিরাজুল কবির বুলবুল,হুমায়ুন কবির বাচ্চু প্রমুখ।
ইপসা’র টেকনিক্যাল অফিসার তুরফ আযম জানান, ২০১৮ সাল থেকে ইপসা মানবপাচার প্রতিরোধে উখিয়া উপজেলায় কাজ করে আসছে। ১৬৮৪ জন উপকার ভোগীর সাথে তারা সরাসরি সম্পৃক্ত আছেন। গ্রাম পুলিশ, পাসপোর্ট এজেন্সীর সাথে মানব পাচার প্রতিরোধে সংক্রান্ত মিটিং করে প্রতিমাসে। এছাড়াও দীর্ঘদিন ধরে পাড়া,মহল্লায় নাটিকা,কবিগান ইত্যাদি মাধ্যমে তারা মানবপাচারের প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করে আসছে।