Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

আ. লীগ নিষিদ্ধের ঘোষণা না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ডাক হাসনাতের

  প্রতিনিধি ১০ মে ২০২৫ , ৯:২০:২২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো সুস্পষ্ট ঘোষণা না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ডাক দেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো রোডম্যাপ পাইনি।আর এক ঘণ্টার মধ্যে যদি কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা না পাই তাহলে মার্চ টু যমুনা ঘোষণা করছি।

শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজধানীর শাহবাগে গণজমায়েতে এই ঘোষণা দেন এনসিপির এই নেতা।

‎হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের কর্মসূচি অনুযায়ী, হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে রাজসিক মোড়ে আমরা অবস্থান করব। যদি প্রয়োজন হয় মার্চ টু যমুনা কর্মসূচি করব।

‎তিনি বলেন, আমরা আর এক ঘণ্টা পরে শাহবাগ থেকে বাংলামোটরের যেই রাস্তাটা রয়েছে, এই পুরো রাস্তাটা দখল করব। সেটার কেন্দ্র হবে রাজসিক মোড়।

‎হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, উপদেষ্টাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো গড়িমসি করবেন না। আমরা আপনাদের এখন পর্যন্ত বিশ্বাস করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন।

আরও খবর 17

Sponsered content