Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

‘আল্লাহর কাছে কৃতজ্ঞ, তিনি পূর্ণিমাকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়েছেন’

  প্রতিনিধি ২৭ মে ২০২৫ , ১০:২৩:৫২ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিনের বিয়ের তৃতীয় বিবাহবার্ষিকী আজ। ২০২৩ সালের ২৭ মে ভালোবেসে ঘর বাঁধে এই জুটি। এরপর কেটে গেছে তিন বছর। এই সময়ে একে অন্যের পাশে ছায়ার মতো ছিলেন দুজন।

তৃর্তীয় বিবাহবার্ষিকীতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন।

যেখান পূর্ণিমার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন তিনি।

রবিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো — যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা।’

পূর্ণিমার স্বামী আরও লেখেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন।

যে আমাকে বোঝে, সমর্থন দেয়, আর সবসময় আমার পাশে থাকে। তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি।’

আমাদের বন্ধন আরও গভীর হোক উল্লেখ করে বলেন, ‘আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।’

পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।

তবে ২০২২ সালে এসে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। এরপরই আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হন আশফাকুর রহমান রবিনের সঙ্গে।

আরও খবর 20

Sponsered content