Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

আমি ভোট দিয়েছি, এবার আপনাদের পালা: জামায়াত আমির

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৯:১৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: আজ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। আলহামদুলিল্লাহ-দীর্ঘ প্রতীক্ষার পর এ দেশের মানুষ ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দায়িত্বশীল নেতৃত্বের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার সুযোগ পেয়েছে। আমাদের আজকের প্রতিটি ব্যালট হোক স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পোস্টে তিনি বলেন, আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। এবার আপনাদের পালা। দলে দলে ভোটকেন্দ্রে আসুন-নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভোট দিন।

তিনি আরও বলেন, আমি আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সাক্ষী হতে চাই।

এই পোস্টের কমেন্টে আপনাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা এবং ছবি (বুথের ভেতরের ছবি নয়) শেয়ার করুন। ইতিহাসের এই সন্ধিক্ষণের অংশ হোন।

আরও খবর 17

Sponsered content