Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

‘আত্মীয়রা বলতেন, তৃপ্তি নষ্ট হয়ে যাবে’

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৪ , ৫:২৯:৫৩ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক : এই সময়ের অভিনেত্রী তৃপ্তি দিমরি। কয়েক বছর আগে বলিউডে পা রাখেন তিনি।

তার শুরুটা মধুর ছিল না। তাকে নিয়ে খারাপ মন্তব্যও করেছেন পরিচিতদের কেউ কেউ। সবকিছু পেছনে ফেলে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন এই নায়িকা।
কয়েক দিন আগে ক্যাটরিনা কাইফের ব্র্যান্ড কে বিউটির ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তৃপ্তি। এ আলাপচারিতায় অভিনয় ক্যারিয়ারের সংগ্রামের গল্প বলেন তিনি। তার পরিবার, আত্মীয়-স্বজন ও সমাজের মানুষের নেতিবাচক মন্তব্য প্রকাশ করেন তৃপ্তি।




তৃপ্তি বেড়ে উঠেছেন দিল্লিতে। সেখান থেকে মুম্বাইয়ে পাড়ি জমানোর স্মৃতিচারণ করে তৃপ্তি দিমরি বলেন, আমি উত্তরখন্ড থেকে এসেছি। কিন্তু আমার জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। সুতরাং আমার বাবা-মাও দিল্লিতে থাকেন। আমি যখন মুম্বাইয়ে শিফট হই, ওই সময়টা কঠিন ছিল।

কাছের মানুষেরা বলত অভিনেত্রী হলে বিয়ে হবে না তৃপ্তির। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, আপনি জানেন যে, এই অঙ্গনে প্রতিদিন বাইরে যেতে হয়, ৫০-৬০ জন মানুষের সঙ্গে মিশতে হয়। এই সমাজের মানুষ এবং আমার পরিবারের সদস্যরাও বাবা-মাকে খারাপ কথা বলতেন। তারা বলতেন ‘মেয়েকে কেন এই পেশায় পাঠালে? মেয়ে নষ্ট হয়ে যাবে; সে খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করবে। সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তাকে কেউ বিয়ে করবে না। ’




২০১৭ সালে ‘মম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তৃপ্তি। একই বছর মুক্তি পায় তৃপ্তি অভিনীত ‘পোস্টার বয়’ সিনেমা। ২০১৮ সালে পরিচালক ইমতিয়াজ আলীর ‘লায়লা মজনু’ সিনেমায় অভিনয় করেন তৃপ্তি। কিন্তু তার ক্যারিয়ারের তৃতীয় সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

এক বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ‘বুলবুল’ সিনেমায় অভিনয় করেন তৃপ্তি। এটি নেটফ্লিক্সে মুক্তি পায়। এর মাধ্যমে পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী। এরপর এক বছরের বিরতি নিয়ে অভিনয় করেন ‘কলা’ সিনেমায়। অনভিতা দত্ত পরিচালিত ‘কলা’ সিনেমায় কলকাতার এক তরুণী গায়িকা চরিত্রে অভিনয় করেন তৃপ্তি। গায়িকা হলেও সংগীতকে তিনি ঘৃণা করেন। এতে অন্য রূপে দেখা যায় তাকে।




তৃপ্তি অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তির পর বদলে যায় দৃশ্যপট। গেল বছরের ১ ডিসেম্বর মুক্তি পায় এটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে গেছে। এরপর তৃপ্তিকে পেছন ফিরে তাকাতে হয়নি।




আরও খবর 20

Sponsered content