Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

অবৈধ চা প্যাকেজিং কারখানায় অভিযান

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ১০:০৩:০২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের বহদ্দারহাট এলাকায় চায়ের প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে ২১ বস্তা চা এবং ১ হাজার ২০০ প্যাকেটে প্রায় ১ হাজার ৭০০ কেজি অবৈধ চা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই লাইসেন্স না থাকা, অবৈধ ট্রেডমার্ক ব্যবহার, চা বোর্ডের লাইসেন্স না থাকা, পঞ্চগড় থেকে চা কেনার প্রমাণপত্র না পাওয়ায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বহদ্দারহাট এলাকায় এসএস ট্রেডিং প্যাকেজিং ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব চা জব্দ করা হয়।




পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানটি বন্ধ রাখতে বলেছে ভ্রাম্যমাণ আদালত।অভিযানের সময় এসএস ট্রেডিংয়ের মালিক আবুল হাসান সোহেলকে মোবাইল ফোনে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ২০২১ সাল থেকে তিনি চায়ের ব্যবসা ছেড়ে দিয়েছেন।

বর্তমানে অবৈধভাবে এসএস ট্রেডিংয়ের নাম ব্যবহার করে প্রতিষ্ঠানটির কর্মচারী শরীফ চা ব্যবসা পরিচালনা করছে। ক্রেতা সেজে শরীফের কাছ থেকে চা কেনার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত দেখে সটকে পড়ে শরীফ।

বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।




তিনি বলেন, শহরের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নামে-বেনামে অবৈধ চা মজুদ এবং অনুমোদনহীন প্যাকেটে বাজারজাত করার অভিযোগ রয়েছে। চা ব্যবসায় এসব অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান, ফটোগ্রাফার শাহ আকিব মর্তুজা এবং চান্দগাঁও থানার পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

আরও খবর 25

Sponsered content