প্রতিনিধি ১ জুন ২০২৬ , ১২:২১:২৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: জুন মাসের জন্য ডিজেলের মূল্য অপরিবর্তিত রেখে এবং অকটেন, পেট্রল ও কেরোসিনের মূল্য ৫ টাকা বাড়িয়েছে সরকার। রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে মূল্য নির্ধারণ করা হয়।
এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রিমূল্য ডিজেল ১১৫ টাকা লিটার, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা মূল্য পুনর্নির্ধারণ করা হলো।
সোমবার (১ জুন) থেকে নতুন এ মূল্য কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
এর আগে মে মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।