উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ১১:০৪:৪৪ প্রিন্ট সংস্করণ

মোঃ রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত তালিমুল ইসলাম নূরানী মাদ্রাসায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ এর নির্দেশনায় ও ইউনিয়ন বিএনপির সভাপতি সালামাত উল্লাহ সালামের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সালামত উল্লাহ সালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র সদস্য মোঃ জহুরুল আলম জহুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশবাড়িয়া জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, বাঁশবাড়িয়ার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আবুল কাশেম, মোঃ জামাল উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ফেরদাউস, মোঃ শাহাব উদ্দিন, মোঃ ওসমান, বাহার,আজম,আব্দুল মান্নান, রফিকুল ইসলাম, নাজিম, আবুল মনসুর,রাকাত,ফাহাদ সহ নেতৃবৃন্দরা।
মাহফিলে ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন তালিমুল ইসলাম নূরানী মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোঃ ইয়াছিন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য প্রার্থনা করা হয়। আয়োজক সালামাত উল্লাহ সালাম বলেন, “আমাদের সর্বোচ্চ নেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন—এ কামনায় আমরা এ দোয়ার আয়োজন করেছি।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

আরও খবর 27

Sponsered content