Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২৬ , ১০:২৯:৩৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দফায় আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ এলাকা ছেড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ত্যাগ করেন।এতে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, আমরা শিক্ষামন্ত্রীকে রাত ১০টা পর্যন্ত সময় দিচ্ছি।

এই সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টা থেকে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা করব।
তিনি বলেন, অনেক শিক্ষার্থী আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

কেউ ছয় দফা দাবি তুলছে, আবার কেউ সরকারের পদত্যাগের কথা বলছে। কিন্তু আমরা সরকারের পতন চাই না।বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নিয়েছে। আমাদের দাবি শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

রাহাত আরও বলেন, শিক্ষাব্যবস্থায় পরিবর্তন ধাপে ধাপে আনতে হয়। অল্প সময়ে বড় ধরনের পরিবর্তনের চাপ সৃষ্টি করা ঠিক হয়নি। এ কারণেই আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

আরেক শিক্ষার্থী বলেন, আমরা মনে করি শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। ফলাফল ও শিক্ষাব্যবস্থা নিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার আশঙ্কা থেকেই আমাদের এই আন্দোলন।

এর আগে দুপুর আড়াইটার দিকে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। ফলে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন এবং ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর তারা শাহবাগে গিয়ে সড়ক অবরোধ করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন। এরপর শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে একই দিন দুপুরে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল পৌনে ৪টার দিকে তারা ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করেন। কিছু দূর হেঁটে যাওয়ার পর পিকআপ ও অন্যান্য যানবাহনে করে তারা গন্তব্যের উদ্দেশে রওনা হন।

এ ছাড়া রাজধানীর মিরপুর-১০ ও ইসিবি চত্বরেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন, যার ফলে ওই এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হয়।

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। সেই ধারাবাহিকতায় বুধবারও তারা আন্দোলন চালিয়ে যান এবং নতুন কর্মসূচি ঘোষণা করেন।

আরও খবর 17

Sponsered content