প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৫ , ১১:৪৬:১৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : অনিবন্ধিত উপায়ে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ, মেয়াদ টেম্পারিংসহ নানা অসঙ্গতির জন্য মাইলো ব্রেড ফ্যাক্টরিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) নগরের বাকলিয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এ অভিযানে নেতৃত্ব দেন।নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ধারানুযায়ী ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাকলিয়া থানার পুলিশ ফোর্স সমন্বয় করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ ফারহান ইসলাম।