দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে কুম্ভমেলা ২৩ জানুয়ারি শুরু

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৫ , ৯:৫৭:০১ প্রিন্ট সংস্করণ

বাশঁখালী প্রতিনিধি: বাঁশখালীর ঋষিধামে ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা আয়োজন করা হয়েছে। ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনব্যাপী এই মেলা চলবে। প্রথম দিন সকাল ৮টায় ঋষিধাম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মাধ্যমে শুরু হবে কর্মসূচি। মেলায় অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের সাধু, সন্ন্যাসী ও ধর্মীয় ব্যক্তিত্বরা।

ঋষিধামে কুম্ভমেলার প্রবর্তক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ১৯৫৭ সালে এই মেলা শুরু করেছিলেন। ভারতের হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিকে ঋষিকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। যারা সেখানে যেতে অক্ষম, তাদের মনোবাসনা পূরণের লক্ষ্যে স্বামীজি এই মেলা প্রবর্তন করেছিলেন।

ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অনুষ্ঠানে পৌরহিত্য করবেন বাঁশখালী ঋষিধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

উৎসবে সবার উপস্থিতি কামনা করেছেন সভাপতি চন্দন সিনহা, সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব ও অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ।

আরও খবর 28

Sponsered content