মহানগর

ফুটপাত ও সড়ক দখলের অভিযোগে ৩৪ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২২ , ১০:০৫:১৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের এক্সেস রোড ও শেখ মুজিব সড়ক এবং ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।



স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর একটি অভিযানে নগরের ডবলমুরিং থানাধীন ডিটি রোডের মনসুরাবাদ এলাকার সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আরও খবর 25

Sponsered content