প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ , ১১:১৫:৪৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের সমর্থনে পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় লোকাল কমিটি।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এসএম নছরুল কদিরের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. এসএম সারোয়ার আলমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জেডআরএফ কেন্দ্রীয় কমিটির পরিচালক (প্রোগ্রাম) প্রকৌশলী মাহবুব আলম, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ও চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, সিভাসু ওয়ান হেলথ ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ড. আহসানুল হক রোকন, এ্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, কৃষিবিদ আবদুর রহমান নুরী, অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন, অ্যাডভোকেট ইফতেখার মহসিন চৌধুরী, অধ্যাপক জহুরুল হক, প্রকৌশলী বিজু বড়ুয়া, অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, ডা. নুরুল করিম চৌধুরী, অ্যাডভোকেট মো. আলাউদ্দিন, ডা. ইফতেখার মো. আদনান, সাংবাদিক হাসান মুকুল, প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ, সৈয়দা মনিরা দিলশাদ প্রমুখ।
বক্তারা আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশকে মুক্ত করার পর নতুন প্রজন্ম যে স্বপ্ন বুনে দিয়েছে তারই বাস্তবায়ন করতে প্রাথমিক লক্ষ্য অর্জন হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান।
যদি কোনো রাজনৈতিক অপরিপক্বতার কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার দীর্ঘায়িত হতে পারে বিধায় সব পেশাজীবী ও জনগণের মাঝে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করতে হবে যার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন প্রকৌশলী ইকবাল করিম, প্রকৌশলী মাহবুবুর রহমান, ডা. মোহাম্মদ আইয়ুব, ডা. জামাল উদ্দীন, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী, প্রকৌশলী রাশেদ আলম, অধ্যাপক মনির হোসেন, ডা. তানভীর হাবিব তান্না, প্রকৌশলী সুমন, সাংবাদিক মোহাম্মদ আলী, ডা. মো. মিনহাজুল আলম, অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, ডা. মোহাম্মদ মইনুদ্দিন, ডা. মেহেদী হাসান ইমাম, মিডিয়া সেল সদস্য শের আলী, অ্যাডভোকেট ইকবাল হোসেন, ডা. জুনায়েদ রায়হান, ডা. জাহেদুল আলম ইমন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে এক র্যালি জাদুঘরের সামনের সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।