দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধনে জেলা প্রশাসক

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৩:১১ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন, উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, এতিম শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ, ট্রাই সাইকেল, সুবর্ণ কার্ড বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, যুব প্রশিক্ষণ সনদ, কৃষকদের মাঝে সার ও বীজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এর আগে চন্দনাইশ থানা পরিদর্শন ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আজাদ হোসেন।

উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঞা, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, সমবায় কর্মকর্তা শামসুদ্দিন ভুঁইয়া, চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার রাকিব হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় প্রমূখ।

আরও খবর 28

Sponsered content